পৃথিবীর বাইরেও ৩৬টি সভ্যতা থাকার দাবি গবেষকদের

১৭ জুন, ২০২০ ১২:১২  
১৯৬১ সালে অন্য কোনো গ্রহে মানুষের মতো আর কোনো বুদ্ধিমান প্রাণী রয়েছে কি না, তার খোঁজ শুরু করেছিলেন জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক। এর ৫৯ বছর পর সেই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা বলছেন, আমাদের ছায়াপথ আকাশগঙ্গাতেই ভিনগ্রহবাসী প্রাণীর তৈরি এমন অন্তত ৩৬টি সভ্যতা রয়েছে। সেখানে ১০ হাজার কোটি থেকে ৪০ হাজার কোটি নক্ষত্র থাকতে পারে এবং নক্ষত্র প্রতি একটি করে এক্সোপ্ল্যানেট বা পৃথিবীসদৃশ গ্রহ থাকতে পারে। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল-এ প্রকাশিত গবেষণা প্রবন্ধে এমনটাই জানিয়েছেন গবেষকরা। সহযোগী গবেষক ব্রিটেনের নটিংহ্যাম ইউনিভার্সিটির জ্যোতিঃপদার্থবিজ্ঞানের অধ্যাপক ক্রিস্টোফার কনসেলিস মনে করছেন, এটি আমাদের সভ্যতার অস্তিত্বের জন্য এটি ভালো লক্ষণ।